আলবিদা স্টাডি সেন্টার

দশম শ্রেণী: ভৌত বিজ্ঞান (অধ্যায় ৮.১ - আয়নীয় ও সমযোজী বন্ধন)

SDR SIR | Mobile: 9733227636

১. NaCl যৌগে Na ও Cl-পরমাণু দুটির ইলেকট্রন-বিন্যাস হলো—
(a) Na - 2,8,8; Cl - 2,8
(b) Na - 2,8,7; Cl - 2,8,1
(c) Na - 2,8,1; Cl - 2,8,7
(d) Na⁺ - 2,8; Cl⁻ - 2,8,8
উত্তর: (d) Na⁺ - 2,8; Cl⁻ - 2,8,8
ব্যাখ্যা: সোডিয়াম (Na) ১টি ইলেকট্রন বর্জন করে Na⁺ (২,৮) এবং ক্লোরিন (Cl) ১টি ইলেকট্রন গ্রহণ করে Cl⁻ (২,৮,৮) গঠন করে।
২. প্রদত্ত কোন্ যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না?
(a) NaCl    (b) KCl    (c) LiH    (d) CaO
উত্তর: (c) LiH
ব্যাখ্যা: LiH যৌগে Li⁺ এবং H⁻ উভয়েই হিলিয়ামের মতো সর্ববহিঃস্থ কক্ষে ২টি ইলেকট্রন লাভ করে দ্বৈত নীতি পালন করে।
৩. একইসঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে, এমন একটি যৌগ হলো—
(a) KH    (b) NaCl    (c) CH₄    (d) KCN
উত্তর: (d) KCN
ব্যাখ্যা: KCN-এ K⁺ ও CN⁻ এর মধ্যে আয়নীয় এবং C ও N এর মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান।
৪. নিম্নলিখিত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান?
(a) হাইড্রোজেন ক্লোরাইড    (b) সোডিয়াম ক্লোরাইড
(c) লিথিয়াম হাইড্রাইড    (d) ক্যালশিয়াম অক্সাইড
উত্তর: (a) হাইড্রোজেন ক্লোরাইড
ব্যাখ্যা: H ও Cl দুটি অধাতু ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে।
৫. নিম্নলিখিত কোন্ যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত?
(a) সোডিয়াম ক্লোরাইড    (b) হাইড্রোজেন ক্লোরাইড
(c) ন্যাপথলিন    (d) গ্লুকোজ
উত্তর: (a) সোডিয়াম ক্লোরাইড
ব্যাখ্যা: NaCl একটি তড়িৎযোজী যৌগ যার কেলাস Na⁺ এবং Cl⁻ আয়ন দ্বারা গঠিত।
Hosted & Compiled with HtmlRunner.com