আলবিদা স্টাডি সেন্টার

দশম শ্রেণী: ভৌত বিজ্ঞান (অধ্যায় ৮.১ - আয়নীয় ও সমযোজী বন্ধন)

SDR SIR | Mobile: 9733227636

প্রথম অংশ: বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

১. NaCl যৌগে Na ও Cl-পরমাণু দুটির ইলেকট্রন-বিন্যাস হলো—
(a) Na 2,8,8; Cl 2,8    (b) Na 2,8,7; Cl 2,8,1
(c) Na 2,8,1; Cl 2,8,7    (d) Na⁺ 2,8; Cl⁻ 2,8,8
উত্তর: (d) Na⁺ 2,8; Cl⁻ 2,8,8
ব্যাখ্যা: Na (2,8,1) ১টি ইলেকট্রন বর্জন করে Na⁺ (2,8) এবং Cl (2,8,7) ১টি ইলেকট্রন গ্রহণ করে Cl⁻ (2,8,8) গঠন করে।
২. প্রদত্ত কোন্ যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না?
(a) NaCl    (b) KCl    (c) LiH    (d) CaO
উত্তর: (c) LiH
ব্যাখ্যা: LiH যৌগে Li⁺ এবং H⁻ উভয়েই হিলিয়ামের মতো সর্ববহিঃস্থ কক্ষে ২টি ইলেকট্রন লাভ করে দ্বৈত নীতি পালন করে।
৩. একইসঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে, এমন একটি যৌগ হলো—
(a) KH    (b) NaCl    (c) CH₄    (d) KCN
উত্তর: (d) KCN
ব্যাখ্যা: KCN-এ K⁺ ও CN⁻ এর মধ্যে আয়নীয় এবং C ও N এর মধ্যে সমযোজী বন্ধন বর্তমান।
৪. নিম্নলিখিত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান?
(a) হাইড্রোজেন ক্লোরাইড    (b) সোডিয়াম ক্লোরাইড
(c) লিথিয়াম হাইড্রাইড    (d) ক্যালশিয়াম অক্সাইড
উত্তর: (a) হাইড্রোজেন ক্লোরাইড
ব্যাখ্যা: H ও Cl দুটি অধাতু ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে।
৫. নিম্নলিখিত কোন্ যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত?
(a) সোডিয়াম ক্লোরাইড    (b) হাইড্রোজেন ক্লোরাইড
(c) ন্যাপথলিন    (d) গ্লুকোজ
উত্তর: (a) সোডিয়াম ক্লোরাইড
ব্যাখ্যা: NaCl একটি তড়িৎযোজী যৌগ যার কেলাস Na⁺ এবং Cl⁻ আয়ন দ্বারা গঠিত।
৬. প্রদত্ত কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই?
(a) NaCl    (b) CaO    (c) LiH    (d) MgCl₂
উত্তর: (c) LiH
ব্যাখ্যা: LiH-এ Li⁺ এবং H⁻ আয়নের সর্ববহিঃস্থ কক্ষে ২টি করে ইলেকট্রন থাকে।
৭. প্রদত্ত কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই?
(a) NH₃    (b) H₂O    (c) O₂    (d) CH₄
উত্তর: (d) CH₄
ব্যাখ্যা: মিথেনে কার্বনের ৪টি ইলেকট্রন ৪টি H-এর সাথে বন্ধনে যুক্ত হয়, ফলে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না।
৮. প্রদত্ত কোনটির ক্ষেত্রে 'সংকেত ওজন' কথাটি প্রযোজ্য?
(a) CH₄    (b) MgCl₂    (c) H₂O    (d) NH₃
উত্তর: (b) MgCl₂
ব্যাখ্যা: MgCl₂ একটি তড়িৎযোজী যৌগ হওয়ায় অণুর অস্তিত্ব নেই; তাই সংকেত ওজন ব্যবহৃত হয়।
৯. যে যৌগে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে, সেটি হলো—
(a) BCl₃    (b) NaCl    (c) CHCl₃    (d) NH₃
উত্তর: (a) BCl₃
ব্যাখ্যা: BCl₃-এ কেন্দ্রীয় বোরন পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে মাত্র ৬টি ইলেকট্রন থাকে (অষ্টক সংকুচিত)।
১০. পর্যায় সারণির ১ নং ও ১৭ নং শ্রেণির মৌলের মধ্যে গঠিত বন্ধনের প্রকৃতি হলো—
(a) সমযোজী    (b) অসমযোজী    (c) ধ্রুবীয়    (d) আয়নীয়
উত্তর: (d) আয়নীয়
ব্যাখ্যা: ১ নং শ্রেণির ধাতু ও ১৭ নং শ্রেণির অধাতুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে আয়নীয় বন্ধন তৈরি হয়।
১১. ঘরের তাপমাত্রায় কোন্ সমযোজী যৌগটি তরল অবস্থায় পাওয়া যায়?
(a) ন্যাপথলিন    (b) ব্রোমিন    (c) ক্লোরিন    (d) ইউরিয়া
উত্তর: (b) ব্রোমিন
ব্যাখ্যা: ব্রোমিন হলো একটি সমযোজী মৌলিক পদার্থ যা ঘরের উষ্ণতায় তরল।
১২. নিম্নলিখিত কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়?
(a) জলে অদ্রবণীয়    (b) নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক
(c) তড়িতের সুপরিবাহী    (d) সমাবয়বতা
উত্তর: (c) তড়িতের সুপরিবাহী
ব্যাখ্যা: সমযোজী যৌগগুলিতে মুক্ত আয়ন না থাকায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না।
১৩. প্রদত্ত কোন মৌলটি সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধনেই অংশগ্রহণ করে?
(a) Na    (b) K    (c) O    (d) Ca
উত্তর: (c) O
ব্যাখ্যা: অক্সিজেন ধাতুর সাথে তড়িৎযোজী (Na₂O) এবং অধাতুর সাথে সমযোজী (H₂O) যৌগ গঠন করে।
১৪. CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca-পরমাণু থেকে O-পরমাণুতে স্থানান্তরিত হয়?
(a) 0    (b) 1    (c) 2    (d) 3
উত্তর: (c) 2
ব্যাখ্যা: Ca (2,8,8,2) ২টি ইলেকট্রন ত্যাগ করে এবং O (2,6) সেই ২টি ইলেকট্রন গ্রহণ করে।
১৫. প্রদত্ত কোনটি তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী তিনটি বন্ধনই আছে?
(a) NH₃    (b) NH₄Cl    (c) NaCN    (d) NaCl
উত্তর: (b) NH₄Cl
ব্যাখ্যা: NH₄Cl-এ NH₄⁺ ও Cl⁻ এর মধ্যে তড়িৎযোজী, N ও H-এর মধ্যে সমযোজী এবং NH₃ ও H⁺-এর মধ্যে অসমযোজী বন্ধন থাকে।
১৬. সালফার পরমাণু ওর যোজ্যতা কক্ষে দুটি ইলেকট্রন গ্রহণ করলে নীচের কোন নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় স্থায়ী ইলেকট্রন-বিন্যাস লাভ করবে?
(a) He    (b) Ne    (c) Ar    (d) Kr
উত্তর: (c) Ar
ব্যাখ্যা: সালফারের ইলেকট্রন বিন্যাস 2,8,6; ২টি ইলেকট্রন গ্রহণ করলে মোট ১৮টি হয়, যা আর্গনের (Ar) সমান।
১৭. প্রদত্ত যৌগগুলির কোনটিতে অষ্টক সূত্র প্রযোজ্য নয়?
(a) CH₄    (b) H₂O    (c) LiH    (d) NH₃
উত্তর: (c) LiH
ব্যাখ্যা: LiH গঠনে দ্বৈত নিয়ম অনুসৃত হয়, অষ্টক নিয়ম নয়।
১৮. C₂H₆ অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা হলো—
(a) 5    (b) 4    (c) 6    (d) 7
উত্তর: (d) 7
ব্যাখ্যা: ইথেনে ১টি C-C একবন্ধন এবং ৬টি C-H একবন্ধন বর্তমান। মোট বন্ধন = ১ + ৬ = ৭টি।
১৯. নীচের অণুগুলির মধ্যে কোনটিতে ত্রিবন্ধন আছে?
(a) C₂H₂    (b) CH₄    (c) CO₂    (d) C₂H₄
উত্তর: (a) C₂H₂
ব্যাখ্যা: অ্যাসিটিলিন (C₂H₂) অণুতে কার্বন-কার্বন সমযোজী ত্রিবন্ধন (H-C≡C-H) থাকে।
২০. কোনটি তড়িতের সুপরিবাহী?
(a) গ্লুকোজের জলীয় দ্রবণ    (b) চিনির জলীয় দ্রবণ
(c) ক্লোরোফর্ম    (d) NaCl এর জলীয় দ্রবণ
উত্তর: (d) NaCl এর জলীয় দ্রবণ
ব্যাখ্যা: NaCl দ্রবীভূত অবস্থায় Na⁺ এবং Cl⁻ আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে।
২১. সমযোজী যৌগের কোন ধর্ম দেখা যায় না?
(a) সমাবয়বতা    (b) তড়িৎ পরিবাহিতা    (c) নিম্ন গলনাঙ্ক    (d) জৈব দ্রাবকে দ্রবণীয়তা
উত্তর: (b) তড়িৎ পরিবাহিতা
ব্যাখ্যা: সমযোজী যৌগে মুক্ত আয়ন না থাকায় এরা তড়িৎ পরিবহন করে না।
২২. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের নাম হলো—
(a) ফটকিরি    (b) চক    (c) জল    (d) খাদ্যলবণ
উত্তর: (c) জল
ব্যাখ্যা: জল (H₂O) একটি অতি পরিচিত সমযোজী যৌগ।
২৩. নীচের কোন যৌগটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত?
(a) C₂H₂    (b) N₂    (c) C₂H₆    (d) C₂H₄
উত্তর: (a) C₂H₂ এবং (b) N₂ (উভয়ই সঠিক)
ব্যাখ্যা: C₂H₂ এবং N₂ অণু উভয়েই সমযোজী ত্রিবন্ধন বিদ্যমান।
২৪. CaO গঠনের সময় ক্যালশিয়াম পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে?
(a) 1 টি    (b) 2 টি    (c) 3 টি    (d) 4 টি
উত্তর: (b) 2 টি
ব্যাখ্যা: Ca তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে ২টি ইলেকট্রন ত্যাগ করে Ca²⁺ গঠন করে।
২৫. প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি অষ্টক সূত্র প্রযোজ্য?
(a) LiH    (b) BF₃    (c) BeCl₂    (d) NH₃
উত্তর: (d) NH₃
ব্যাখ্যা: NH₃ অণুতে নাইট্রোজেন পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে ৮টি ইলেকট্রন পূর্ণ হয়।
২৬. 'সংকেত ওজন' কথাটি ব্যবহৃত হয় নীচের কোন যৌগটির ক্ষেত্রে?
(a) KCl    (b) NH₃    (c) H₂O    (d) HCHO
উত্তর: (a) KCl
ব্যাখ্যা: KCl একটি আয়নীয় যৌগ হওয়ায় এর সংকেত ওজন ব্যবহৃত হয়।
২৭. সমযোজী বন্ধনের ধারণা দেন বিজ্ঞানী—
(a) আরহেনিয়াস    (b) কেলভিন    (c) লুইস    (d) অ্যাভোগাড্রো
উত্তর: (c) লুইস
ব্যাখ্যা: ১৯১৬ সালে বিজ্ঞানী জি. এন. লুইস প্রথম সমযোজী বন্ধনের ধারণা দেন।
২৮. HCl অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে?
(a) 0    (b) 1    (c) 2    (d) 3
উত্তর: (d) 3
ব্যাখ্যা: HCl-এর Cl পরমাণুতে ৩টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় (Lone pair) থাকে।
২৯. নীচের কোন মৌলের অণুর মধ্যে ত্রিবন্ধন থাকে?
(a) Cl₂    (b) N₂    (c) P₄    (d) S₈
উত্তর: (b) N₂
ব্যাখ্যা: N₂ অণুতে দুটি N পরমাণুর মধ্যে ৩টি সমযোজী বন্ধন (N≡N) থাকে।
৩০. নীচের কোন যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য?
(a) জল    (b) গ্লুকোজ    (c) কার্বন ডাই-অক্সাইড    (d) খাদ্যলবণ
উত্তর: (d) খাদ্যলবণ
ব্যাখ্যা: খাদ্যলবণ (NaCl) আয়নীয় কেলাস বলে সংকেত ভর প্রযোজ্য।
৩১. নীচের কোনটিতে অণুর অস্তিত্ব আছে?
(a) সোডিয়াম ক্লোরাইড    (b) ক্যালশিয়াম ফ্লুরাইড
(c) ইউরিয়া    (d) লিথিয়াম ব্রোমাইড
উত্তর: (c) ইউরিয়া
ব্যাখ্যা: ইউরিয়া একটি সমযোজী যৌগ, তাই এর পৃথক অণুর অস্তিত্ব থাকে।
৩২. সমযোজী যৌগটি হলো—
(a) ম্যাগনেশিয়াম ক্লোরাইড    (b) সোডিয়াম ফ্লুরাইড
(c) ক্যালসিয়াম অক্সাইড    (d) হাইড্রোজেন ক্লোরাইড
উত্তর: (d) হাইড্রোজেন ক্লোরাইড
ব্যাখ্যা: HCl হলো সমযোজী যৌগ।
৩৩. কোন সমযোজী যৌগটি দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়?
(a) CHCl₃    (b) CH₄    (c) CCl₄    (d) H₂O
উত্তর: (d) H₂O
ব্যাখ্যা: জল আমাদের নিত্যপ্রয়োজনীয় সমযোজী যৌগ।
৩৪. প্রতিদিনের জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগটি হলো—
(a) জল    (b) চিনি    (c) খাদ্যলবণ    (d) কেরোসিন
উত্তর: (c) খাদ্যলবণ
ব্যাখ্যা: খাদ্যলবণ (NaCl) একটি তড়িৎযোজী যৌগ।
৩৫. কোন্ যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?
(a) CH₄    (b) NaCl    (c) CO₂    (d) H₂O
উত্তর: (b) NaCl
ব্যাখ্যা: NaCl তড়িৎযোজী কেলাস হওয়ায় এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সর্বোচ্চ।
৩৬. নাইট্রোজেন অণুতে উপস্থিত সমযোজী বন্ধন সংখ্যা হলো—
(a) 2    (b) 1    (c) 3    (d) 4
উত্তর: (c) 3
ব্যাখ্যা: N₂ অণুতে ৩টি সমযোজী বন্ধন রয়েছে।
৩৭. কোন্ অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই?
(a) অ্যামোনিয়া    (b) হাইড্রোজেন ফ্লুওরাইড    (c) অ্যাসিটিলিন    (d) জল
উত্তর: (c) অ্যাসিটিলিন
ব্যাখ্যা: C₂H₂-এর সমস্ত যোজ্যতা ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয়।
৩৮. কোন্ ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে?
(a) NaCl    (b) LiH    (c) MgCl₂    (d) N₂
উত্তর: (b) LiH
ব্যাখ্যা: LiH দ্বৈত নিয়ম মান্য করে।
৩৯. একটি সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ হলো—
(a) H₂O    (b) C₂H₂    (c) C₂H₄    (d) CH₄
উত্তর: (c) C₂H₄
ব্যাখ্যা: ইথিলিনে (C₂H₄) C=C দ্বিবন্ধন থাকে।
৪০. নীচের কোন যৌগের মধ্যে তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী তিনপ্রকার বন্ধন আছে?
(a) H₂O    (b) KCl    (c) NaNO₃    (d) NH₄Cl
উত্তর: (d) NH₄Cl
ব্যাখ্যা: NH₄Cl যৌগে এই তিনপ্রকার বন্ধনই থাকে।
৪১. BCl₃ যৌগে B পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা—
(a) 4    (b) 3    (c) 2    (d) 6
উত্তর: (d) 6
ব্যাখ্যা: BCl₃-এ বোরনের চারপাশে ৩টি বন্ধন জোড়ে ৬টি ইলেকট্রন থাকে।

দ্বিতীয় অংশ: এক কথায় উত্তরভিত্তিক প্রশ্ন (VSA)

১. একটি সমযোজী জৈব গ্রীনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর: মিথেন (CH₄)।
২. একটি সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম?
উত্তর: হাইড্রোজেন ক্লোরাইড (HCl)।
৩. দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগের নাম লেখো।
উত্তর: খাদ্যলবণ বা সোডিয়াম ক্লোরাইড (NaCl)।
৪. সমযোজী ও তড়িৎযোজী উভয়প্রকার বন্ধন আছে এমন একটি যৌগের উদাহরণ দাও।
উত্তর: সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH) বা পটাসিয়াম সায়ানাইড (KCN)।
৫. সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলের নাম লেখো।
উত্তর: নাইট্রোজেন (N₂)।
৬. সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগের নাম লেখো।
উত্তর: অ্যাসিটিলিন (C₂H₂)।
৭. NaCl ও CCl₄ এর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি?
উত্তর: NaCl-এর স্ফুটনাঙ্ক বেশি।
৮. অষ্টক ব্যতিক্রমী সুস্থির ক্যাটায়নের উদাহরণ দাও।
উত্তর: লিথিয়াম ক্যাটায়ন (Li⁺)।
৯. A, B ও C তিনটি যৌগের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 5 ও 17 হলে কাদের মধ্যে তড়িৎযোজী যৌগ গঠিত হবে?
উত্তর: A (11, Na) এবং C (17, Cl)-এর মধ্যে তড়িৎযোজী যৌগ গঠিত হবে।
১০. কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই?
উত্তর: তড়িৎযোজী বা আয়নীয় যৌগে।
১১. চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। (সত্য / মিথ্যা লেখো)
উত্তর: মিথ্যা।
১২. জলে দ্রাব্য দুটি সমযোজী যৌগের নাম লেখো।
উত্তর: চিনি ও গ্লুকোজ।
১৩. C₂H₄ এর মধ্যে কয়টি সমযোজী বন্ধন আছে?
উত্তর: ৬টি।
১৪. অ্যাসিটিলিনের মধ্যে সমযোজী দ্বিবন্ধন উপস্থিত।(সত্য/মিথ্যা লেখো)।
উত্তর: মিথ্যা (ত্রিবন্ধন থাকে)।
১৫. সমাবয়বতা ধর্ম কোন প্রকার যৌগে দেখা যায়?
উত্তর: সমযোজী যৌগে।
১৬. একটি সমযোজী কঠিন পদার্থের উদাহরণ দাও যা তড়িতের পরিবাহী।
উত্তর: গ্রাফাইট।
১৭. জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেরোসিন দ্রবীভূত হবে?
উত্তর: বেঞ্জিনে।
১৮. জল ও ইথানলের মধ্যে কোনটি বেশি উদ্বায়ী?
উত্তর: ইথানল।
১৯. কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করে?
উত্তর: সমযোজী একবন্ধন।
২০. সমযোজী বন্ধনের নির্দিষ্ট _______ আছে।
উত্তর: দিক্ধর্ম বা অভিমুখ।
২১. নিষ্ক্রিয় গ্যাসীয় পরমাণু বন্ধন সৃষ্টি করে না কেন?
উত্তর: সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন অষ্টক পূর্ণ থাকায় ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থিত।
২২. সমযোজী বন্ধনযুক্ত সবচেয়ে কঠিন পদার্থটি কী?
উত্তর: হিরে।
২৩. কার্বনের যোজ্যতা কক্ষে ক-টি ইলেকট্রন আছে?
উত্তর: ৪টি।
২৪. অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কটি অসমযোজী বন্ধন ও সমযোজী বন্ধন আছে?
উত্তর: ১টি অসমযোজী এবং ৩টি সমযোজী বন্ধন।
২৫. কোন বিজ্ঞানী আয়নীয় বন্ধনের ধারনা দেন?
উত্তর: বিজ্ঞানী ডব্লিউ. কোসেল (1916)।
২৬. বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না কেন?
উত্তর: বিশুদ্ধ জল অতি মৃদু তড়িৎ-বিশ্লেষ্য এবং আয়নিত হয় না।
২৭. অষ্টক সংকুচিত হয়েছে এইরূপ একটি যৌগের নাম লেখো।
উত্তর: বোরন ট্রাইফ্লুরাইড (BF₃)।
২৮. অষ্টক প্রসারিত হয়েছে এইরূপ একটি যৌগের নাম লেখো।
উত্তর: ফসফরাস পেন্টাক্লোরাইড (PCl₅)।
২৯. একটি কঠিন অনুদ্বায়ী সমযোজী যৌগের উদাহরণ দাও।
উত্তর: সিলিকা (SiO₂) বা চিনি।
৩০. Cl এর ব্যাসার্ধ Cl⁻ এর আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা—
উত্তর: কম।

তৃতীয় অংশ: সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর (SA)

১. জল তড়িৎযোজী না সমযোজী ব্যাখ্যা করো।
উত্তর: জল (H₂O) একটি সমযোজী যৌগ। অক্সিজেনের যোজ্যতা কক্ষে ৬টি ও হাইড্রোজেনের ১টি ইলেকট্রন থাকে। অক্সিজেন দুটি H-এর সাথে ২টি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজী একবন্ধনে যুক্ত হয়।
২. একটি কঠিন ও একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও।
উত্তর: কঠিন সমযোজী যৌগ: গ্লুকোজ। তরল সমযোজী যৌগ: জল (H₂O)।
৩. তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি করে পার্থক্য লেখো।
বৈশিষ্ট্যতড়িৎযোজী যৌগসমযোজী যৌগ
গঠন এককক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা গঠিত, অণু নেই।স্বাধীন অণুর অস্তিত্ব বর্তমান।
গলনাঙ্কতীব্র আকর্ষণ বলের জন্য গলনাঙ্ক খুব বেশি।আকর্ষণ বল দুর্বল হওয়ায় গলনাঙ্ক কম।
৪. সংকেত ওজন বলতে কী বোঝো? NaCl এর সংকেত ওজন কত?
উত্তর: তড়িৎযোজী যৌগের সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভর যোগ করলে যে ভর পাওয়া যায় তাকে সংকেত ওজন বলে। NaCl-এর সংকেত ওজন = 23 + 35.5 = 58.5।
৫. নোবল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন?
উত্তর: নোবল গ্যাসের সর্ববহিঃস্থ কক্ষ ৮টি (হিলিয়ামের ২টি) ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। ফলে এদের ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থিত হয় এবং এরা বিক্রিয়া করে না।
৬. HCl উদ্বায়ী কিন্তু NaCl অনুদ্বায়ী কেন?
উত্তর: HCl সমযোজী অণু হওয়ায় আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, তাই সহজে বাষ্পীভূত হয়। NaCl তড়িৎযোজী কেলাস হওয়ায় আয়নগুলির মধ্যে তীব্র স্থির-তড়িৎ আকর্ষণ বল থাকে, ফলে অনুদ্বায়ী।
৭. রাসায়নিক বন্ধন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে আকর্ষণে পরমাণু বা আয়নগুলি যুক্ত হয়ে অণু গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন- NaCl-এ আয়নীয় বন্ধন।
৮. সমযোজী বন্ধন কাকে বলে? উদাহরন দাও।
উত্তর: ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে গঠিত বন্ধনকে সমযোজী বন্ধন বলে। যেমন- H₂ অণু।
৯. দ্বৈত সূত্রটি লেখো।
উত্তর: H, Li প্রসংগে পরমাণু সর্ববহিঃস্থ কক্ষে ২টি ইলেকট্রন লাভ করে হিলিয়ামের মতো সুস্থিতি অর্জন করার নীতিকে দ্বৈত সূত্র বলে।
১০. ল্যাটিস শক্তি কাকে বলে?
উত্তর: ১ মোল আণবিক কেলাস গঠনে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ল্যাটিস শক্তি বলে।
১১. লুইস বিন্দু গঠন কাকে বলে?
উত্তর: যোজ্যতা ইলেকট্রনগুলিকে ফোঁটা (dot) দিয়ে প্রকাশ করে অণুর বন্ধন দেখানোর পদ্ধতিকে লুইস ডট গঠন বলে।
১২. Ca এবং Ca²⁺ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন?
উত্তর: Ca²⁺ বেশি সুস্থিত। কারণ Ca²⁺-এর সর্ববহিঃস্থ কক্ষে ৮টি ইলেকট্রন থাকে (2,8,8), যা আর্গনের মতো সুস্থিত।
১৩. কোন্ প্রকার বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই?
উত্তর: তড়িৎযোজী বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ বা দিক্ধর্ম নেই।
১৪. Mg²⁺ আয়নের ইলেকট্রন-বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন-বিন্যাসের মতো?
উত্তর: নিয়ন (Ne) মৌলের মতো (ইলেকট্রন বিন্যাস: 2,8)।
১৫. পর্যায় সারণির ২ নং এবং ১৭ নং শ্রেণিভুক্ত দুটি মৌল যথাক্রমে X ও Y। এর সংযোগে উৎপন্ন যৌগের সংকেত কী হবে?
উত্তর: XY₂।
১৬. অ্যামোনিয়ার লুইস-ডট চিত্র আঁকো। NH₃ অণুতে কী ধরনের বন্ধন বর্তমান?
উত্তর: NH₃ অণুতে সমযোজী একবন্ধন বর্তমান। (N-এর ওপর ১টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং ৩টি H-এর সাথে ৩টি বন্ধন থাকে)।
১৭. CH₄-এর লুইস-ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে, CH₄ সমযোজী বন্ধন দ্বারা গঠিত।
উত্তর: কার্বন (2,4) তার ৪টি ইলেকট্রন ৪টি H-এর সাথে শেয়ার করে ৪টি সমযোজী একবন্ধন তৈরি করে।
১৮. N₂ অণুর লুইস-ডট চিত্র অঙ্কন করো।
উত্তর: দুটি N (2,5) পরমাণু ৩ জোড়া ইলেকট্রন শেয়ার করে N≡N ত্রিবন্ধন তৈরি করে।
১৯. F₂ অণুর ও O₂ অণুর লুইস-ডট্ চিত্র অঙ্কন করো।
উত্তর: F₂-এ ১ জোড়া ইলেকট্রন শেয়ার (F-F) এবং O₂-এ ২ জোড়া ইলেকট্রন শেয়ার (O=O) হয়।
২০. কার্বন ডাইঅক্সাইডের লুইস-ডট চিত্র আঁকো।
উত্তর: কার্বন উভয় অক্সিজেনের সাথে ২টি করে ইলেকট্রন জোড় গঠন করে (O=C=O)।
২১. দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো।
উত্তর: ১. NaCl জলে দ্রাব্য, ন্যাপথলিন জলে অদ্রাব্য। ২. NaCl-এর গলনাঙ্ক অনেক বেশি, ন্যাপথলিনের কম।
২২. সমযোজী ত্রি-বন্ধনযুক্ত একটি যৌগিক অণুর লুইস-ডট গঠন দেখাও।
উত্তর: অ্যাসিটিলিন (H-C≡C-H)।
২৩. আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন?
উত্তর: আয়নীয় বন্ধন বেশি সুস্থিত, কারণ স্থির-তড়িৎ আকর্ষণ বল অত্যন্ত তীব্র হয়।
২৪. আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন তা ব্যাখ্যা করো।
উত্তর: ক্যাটায়ন ও অ্যানায়ন তীব্র স্থির-তড়িৎ বল দ্বারা যুক্ত থাকায় কেলাস ভাঙতে প্রচুর তাপের প্রয়োজন হয়।
২৫. অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগ লেখো।
উত্তর: বন্ধনকালে সর্ববহিঃস্থ কক্ষে ৮টি ইলেকট্রন অর্জনের নীতিকে অষ্টক সূত্র বলে। ব্যতিক্রম: BF₃, LiH।
২৬. MgCl₂-তে কী ধরনের বন্ধন বর্তমান? কীভাবে এটি গঠিত হয়?
উত্তর: তড়িৎযোজী বন্ধন। Mg (2,8,2) ২টি ইলেকট্রন ত্যাগ করে এবং ২টি Cl (2,8,7) ১টি করে ইলেকট্রন গ্রহণ করে MgCl₂ গঠন করে।
২৭. তরল HCl তড়িৎ পরিবহণে অক্ষম কিন্তু গলিত NaCl সক্ষম কেন?
উত্তর: তরল HCl সমযোজী অণু বলে আয়ন থাকে না। গলিত NaCl-এ মুক্ত Na⁺ ও Cl⁻ আয়ন তড়িৎ পরিবহন করে।
২৮. কঠিন NaCl-এর তড়িৎ পরিবাহিতা কম হয় কেন?
উত্তর: কঠিন কেলাসে আয়নগুলি শক্তভাবে আবদ্ধ থাকে, মুক্ত আয়ন থাকে না।
২৯. A, B ও C-এর পারমাণবিক সংখ্যা ৩, ১১ ও ১৯। B-এর সাথে Cl-এর বিক্রিয়ায় কী যৌগ গঠিত হয়?
উত্তর: B (11, Na) ক্লোরিনের সাথে তড়িৎযোজী যৌগ (NaCl) গঠন করবে।
৩০. Ca ও Ca²⁺ এবং Na ও Na⁺ এর মধ্যে কোনগুলি বেশি সুস্থিত?
উত্তর: Ca²⁺ এবং Na⁺ বেশি সুস্থিত, কারণ উভয়েই নিষ্ক্রিয় গ্যাসের মতো অষ্টক লাভ করেছে।
৩১. CCl₄ সমযোজী বন্ধন দ্বারা গঠিত তা লুইস-ডটের সাহায্যে দেখাও।
উত্তর: কার্বন তার ৪টি ইলেকট্রন ৪টি ক্লোরিনের সাথে শেয়ার করে সমযোজী একবন্ধন তৈরি করে।
৩২. তড়িৎযোজ্যতা কী? অ্যালুমিনিয়াম নাইট্রেটে Al-এর তড়িৎযোজ্যতা লেখো।
উত্তর: ক্যাটায়ন বা অ্যানায়ন গঠনে ত্যাজ্য বা গৃহীত ইলেকট্রন সংখ্যাকে তড়িৎযোজ্যতা বলে। Al(NO₃)₃-এ Al-এর যোজ্যতা ৩।
৩৩. NaCl ও CCl₄-এর দুটি পার্থক্য লেখো।
উত্তর: NaCl জলে দ্রাব্য ও উচ্চ গলনাঙ্কযুক্ত; CCl₄ জলে অদ্রাব্য ও নিম্ন স্ফুটনাঙ্কযুক্ত তরল।
৩৫. A, B ও C এর পারমাণবিক সংখ্যা ৬, ৯ ও ১২ হলে— (i) কোনটি ক্যাটায়ন ও অ্যানায়ন হবে? (ii) B ও C এর মধ্যে কী বন্ধন হবে?
উত্তর: (i) C (12) ক্যাটায়ন (C²⁺) এবং B (9) অ্যানায়ন (B⁻) গঠন করবে। (ii) B ও C এর মধ্যে তড়িৎযোজী বন্ধন (CB₂) তৈরি হবে।
৩৬. সমযোজী যৌগের বিক্রিয়া ধীর কিন্তু আয়নীয় যৌগের বিক্রিয়া দ্রুত কেন?
উত্তর: সমযোজী বিক্রিয়ায় পুরনো বন্ধন ভাঙা ও নতুন বন্ধন গড়তে সময় লাগে। কিন্তু আয়নীয় বিক্রিয়ায় দ্রবণে আগে থেকেই মুক্ত আয়ন থাকায় সরাসরি দ্রুত যুক্ত হয়।
Hosted & Compiled with HtmlRunner.com